• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

শিবগঞ্জে দুর্বৃত্তের গুলিতে জেলা পরিষদ সদস্যসহ নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরন ও গুলিতে জেলা পরিষদের সদস্য আব্দুস সালামসহ দুজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপেজলার রানিহাটি কলেজের সামনে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
নিহত জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মো. এত্তাজ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছিলেন। নিহত অপরজন সালামের সঙ্গে থাকা রানিহাটি-ফতেপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে মতিন আলী। তিনি পেশায় শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, রানীহাটি কলেজের সামনে থাকা আশ্রয়ণ প্রকল্পের কাছে বসে ছিলেন আব্দুস সালামসহ তার সঙ্গীরা। এসময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুস সালাম। গুলিবিদ্ধ অবস্থায় মতিন আলীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জেলা হসাপাতলের চিকিৎসক ডা. মিম ইফতেখার জাহান বলেন, রাত ৯টায় মতিন আলীকে এখানে নিয়ে আসা হয়। তার মাথা ও পা গুলিবিদ্ধ অবস্থায় ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, নয়ালাভাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। একপক্ষের নেতৃত্ব দেন আব্দুস সালাম। এই বিরোধের জের ধরে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ