• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]

শনিবার থেকেই এসএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

আজ শুক্রবার প্রকাশ করা হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়া বা কেউ ফল চ্যালেঞ্জ করতে চাইলে অর্থাৎ ফল পুনঃনিরীক্ষণ আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল শনিবার (২৯ জুলাই), চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত।

শুক্রবার (২৮ জুলাই) আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামীকাল শনিবার থেকে পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হবে, চলবে ৪ আগস্ট পর্যন্ত।

তিনি আরও জানান, প্রকাশিত ফলাফলে কেউ সংক্ষুব্ধ বা সন্তুষ্ট হলে তিনি চাইলে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। অনলাইনে মাধ্যমে ঘরে বসেই তিনি এ আবেদন করতে পারবেন। পরে বোর্ড তার খাতা যাচাই-বাছাই করে দেখে আবেদন নিষ্পত্তি করবেন।

শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএ-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN দেওয়া হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC Yes PIN Contact Number (যেকোনও অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।

ফল পুনঃনিরীক্ষণে ক্ষেত্রে একই এসএমএস-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সে ক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয় কোড আলাদা লিখতে হবে। যেমন ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে RSC Dha Roll Number


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ