• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
  • [gtranslate]

লিটন দাসকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা

ক্রীড়া ডেস্কঃ / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৪ মে, ২০২৫

চলতি মে মাসের শেষ দিকে ও আগামী জুনের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

তার আগে আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলবে টাইগাররা।

আসন্ন এই দুই সিরিজের জন্য লিটন দাসকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।

এই সংস্করণে নেতৃত্ব তিনি পেতে যাচ্ছেন, এ নিয়ে অনেকদিন ধরেই আলোচনা ছিল। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্পিনার মেহেদী হাসান। বিকেলে মিরপুরে তাদের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন।

মেহেদীকে সহ-অধিনায়ক করা নিয়ে জানতে চাইলে নাজমূল জানিয়েছেন, শুধু এই দুটি সিরিজের জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরও কয়েকজনকে চেষ্টা করা হবে। সেখান থেকে শেষ পর্যন্ত একজনকে বেছে নেবেন তারা।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ