• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

লালপুরে ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু মৃত্যু

নাটোর প্রতিবেদকঃ / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

নাটোরের লালপুরে সড়ক পারাপারের সময় ব্যাটারি চালিত ভ্যান চাকায় পিষ্ট হয়ে মাইশা খাতুন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯মে) লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর গ্রাম নামকস্থানে এদূর্ঘটনা ঘটে। নিহত মাইশা একই গ্রামের মেবারক হোসেনের মেয়ে।
জানা যায়,সকাল সাড়ে নয়টায় দিকে শিশু মাইশা দৌড়ে বাড়ির পাশের ওই সড়ক পার হচ্ছিল। এসময় ঈশ্বরদী থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যান তাকে ধাক্কা দেয় এবং তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শিশুটির পরিবার তাকে বাড়িতে ফিরে নিয়ে যায়।
পরে দুপুর দুইটার দিকে মাইশা পুনারায় অসুস্থ হলে তার পরিবারের সদস্যরা তাকে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে। এবিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন,এঘটনায় অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ