• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ন
  • [gtranslate]

লালপুরে জাতীয় ভোটার দিবস পালিত

নাটোর প্রতিবেদকঃ / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে পঞ্চম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ ২০২৩) দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, ভোটার সেবা কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোটার দিবসে সারা দেশের ন্যায় উপজেলায় হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রকিবসহ বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক প্রমুখ ।
২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয় ভোটার দিবস উদযাপন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ