• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

লালপুরে কৃষকের লাশ উদ্ধার

নাটোর প্রতিবেদকঃ / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

নাটোরের লালপুরে কুরবান আলী (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১জুলাই) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের একটি আমবাগান থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করে লালপুর থানা পুলিশ।কুরবান আলী বড়বড়িয়া গ্রামের হযরত আলীর ছেলে।
এব্যাপারে আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মোখলেসুর রহমান বলেন, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বড়বড়িয়া বাজারের পূর্ব পাশের জমিতে কাজ করতে আসা শ্রমিকরা খলিলুর রহমানের আমবাগানে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ