• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

লাখো নেতাকর্মীর শোভাযাত্রা, ‘অতি দ্রুত’ নির্বাচন চাইল বিএনপি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি। দীর্ঘ সময় নিয়ে করা এই শোভাযাত্রায় রাজধানীসহ আশপাশের জেলার কয়েক লাখ নেতাকর্মী অংশ নেন। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের শক্তির জানান দেওয়ার পাশাপাশি স্বৈরাচারের দোসরদের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার তাগিদ দিয়েছে। এছাড়া শোভাযাত্রা শেষে দলটির পক্ষ থেকে দেওয়া সমাপনী ভাষণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে বিএনপি। এটি কাকরাইল, মৎস্য ভবন মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয় সন্ধ্যা সোয়া ৬টায়। শোভাযাত্রাপূর্ব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোভাযাত্রার শুরুতেও সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন ফখরুল।

BNP2

সমাপনী বক্তব্যে বিএনপি মহাসচিব বিপুল অংশগ্রহণের জন্য নেতাকর্মী ও আগতদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকার আটটি জেলার নেতাকর্মী ও আপামর জনসাধারণ, আপনাদের বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

ফখরুল বলেন, ‘আজ জাতির স্বাধীনতা রক্ষার জন্য নতুন করে শপথ নিলেন, আজ গণতন্ত্র ফিরিয়ে আনতে শপথ নিলেন।’

BNP4

অতি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘অতি দ্রুত সংস্কার করে অবাধ নির্বাচন দিতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সংসদ ও জনগণের সরকার গঠন করতে পারব।’

সব দলের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।’

BNP33

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হলেও বিএনপি জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে একদিন পর ছুটির দিনে (শুক্রবার) শোভাযাত্রা করে। বেলা ১২টার আগেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে নেতাকর্মীদের ঢল নামে। গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর বিএনপির এত বড় কর্মসূচি আর পালিত হয়নি। লাখ লাখ নেতাকর্মীদের সমাবেশ ঘটে রাজধানীতে। এতে পল্টন ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে।

বেলা সাড়ে তিনটার দিকে নয়াপল্টনে কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার কার্যক্রম শুরু হয়। অস্থায়ী ট্রাকে স্থাপিত মঞ্চে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে ভার্চুয়ালি শোভাযাত্রার উদ্বোধন করেন তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ