• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

যুক্তরাষ্ট্রে ১৫ দিনের সরকারি সফর শেষে লন্ডন হয়ে দেশে ফেরার উদ্দেশে ওয়াশিংটন ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১ টায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ওয়াশিংটন ত্যাগ করেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।।

আগামী সোমবার লন্ডনে প্রবাসীদের নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

জাতিসংঘের ৭৮ তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে যান। ২২ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের ৭৮ তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন। গত ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ওয়াশিংটন যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ