• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৯ মে, ২০২৫

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ মে) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। এতে জেলার ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নিয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।

বিশেষ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউছুফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র প্রমুখ।

ডিসি রাজীব কুমার সরকার বলেন, মানব সভ্যতা বিজ্ঞানের কাছে ঋণী। বিজ্ঞানের কারণে পৃথিবী এগিয়ে যাচ্ছে। মানুষকে সুযোগ-সুবিধা দিচ্ছে, জীবনকে সহজ করছে, আরামদায়ক করছে সবই বিজ্ঞানের অবদান। পাশাপাশি নীতিবাচক দিকও রয়েছে। বিজ্ঞান আশির্বাদ না অভিশাপ, এর দুই দিকেই বলার মতো সুযোগ আছে। বিজ্ঞান যেন মানবতার বিরুদ্ধে না যায়। মানবতার বিরুদ্ধে গেলেই এটি অভিশাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ