• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]

রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার

দেশের আওয়াজ ডেস্ক : / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

খুলনার পীর খানজাহান আলী (র.) সেতুর ২নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুলু সম্ভবত স্বেচ্ছায় সেতুর ওপর থেকে লাফ দিয়েছিলেন।

র‍্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর মারুফ লাশের পরিচয় নিশ্চিত করেছেন।

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, ‘স্থানীয়দের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌ-পুলিশকে জানান। নৌ-পুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, লাশ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল।’

পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ