বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে রিশিকুল ইউনিয়ন যুবদলের উদ্দ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
যুবনেতা মোস্তাফিজুর রহমান হিমেলের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিশিকুল ইউনিয়ন বিএনপির সভাপতি হযরত আলী আকবর, সাবেক সভাপতি আব্দুল মজিদ মাষ্টার, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মাষ্টার, কষকদলের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ । এ ছাড়াও দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।