• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী-১ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

আশরাফুল আলম , তানোর থেকে ঃ / ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

রাজশাহী -১ (তানোর গোদাহাড়ী) আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন, বর্তমান সাংসদ আ’ লীগ দলীয় নৌকার প্রার্থী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিএনএম’র নোঙ্গর প্রতিকের দলীয় প্রার্থী সামসুজ্জহা বাবু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের দলীয় প্রার্থী সামসুদ্দীন মন্ডল।

অপর দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মুন্ডমালা পৌর সভার সাবেক মেয়র গোলাম রাব্বানী, দেওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তার, চিত্র নায়িকা মাহিয়া মাহী ও আয়শা সিদ্দিকা ডালিয়া।

এর মধ্যে দলীয় ৩ প্রার্থী রাজশাহী জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তাসহ তানোর ও গোদাগাড়ী নির্বাহী অফিসারের কাছে পৃথক পৃথক ভাবে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

কিন্তু স্বতন্ত্র ৪ প্রার্থী রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন পত্র জমা দিলেও তানোর ও গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কাছে তারা তাদের মনোনয়ন পত্র জমা দেননি।

মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুরে পর্যন্ত প্রার্থীরা তাদের সমর্থনকারী ও প্রস্তাবকারীদের সাথে নিয়ে পৃথক পৃথক ভাবে মনোনয়ন পত্র জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ