রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত নগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
নগর পুলিশ জানায়, অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ২ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন ও পবা থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২২.১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।