গতকাল রাত্রি ৯টায় রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা নগরীর গনকপাড়ার এ.বি.সি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, সভায় নেতৃবৃন্দ বলেন বেকারি কারখানাগুলোর বেশীর ভাগই বিসিকে অবস্থিত। বর্তমানে রাতের বেলায় বিসিকে চোর, ছিনতায়কারীর স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ফলে বেকারি মালিক ও শ্রমিকের জান মালের নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সভা থেকে বিসিক কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের নিকট আমাদের আবেদন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সভায় উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী বলেন, খুব শীঘ্রই ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজশাহীতে আসছেন। উনাদেরকে যথাযোগ্য মর্যাদায় অভ্যার্থনা জানানো এবং নেতৃবৃন্দের উপস্থিতিতে উত্তরবঙ্গের বেকারি সমিতির সম্মেলনের প্রস্তুতি আমাদেরকে দ্রুত গ্রহন করতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বাক্কার আলী, সহ-সভাপতি মমতাজ উদ্দিন, সহ-সভাপতি পিযুষ কান্তি কুন্ডু, সহ সভাপতি মোঃ হাবিবুল আলম, যুগ্ম সম্পাদক চন্দন সরকার, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ আফসার আলী মন্ডল প্রমুখ।