• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীরসারদা পুুুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানুল্লাহ

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক// / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীর সারদা থেকে রহস্যজনকভাবে লাপাত্তা ডিআইজি এহসানুল্লাহ। বুধবার সকাল থেকে একাডেমি থেকে তিনি নিখোঁজ হন। এখবর চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় রাজশাহী জুড়ে। পুলিশ সুত্রে জানা যায়, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার, বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে বুধবার সকালে পুলিশ একাডেমিতে অভিযান চালায় একটি দল। এ সময় একাডেমিতে কর্মরত অবস্থায় তিনি রহস্যজনকভাবে পালিয়ে যান। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমীর পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন, তিনি গত বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিলেন বলে জানতে পেরেছি। তবে তিনি নিখোজ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ্কটি সূত্রের দাবি, ডিআইজি এহসানুল্লাহকে গ্রেফতারের জন্য পুলিশের একটি টিম একাডেমিতে আসছেন এমন খবর তিনি জানতে পেরে মোটরসাইকেল যোগে একাডেমি থেকে বের হয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ