• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক// / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সবুজ ও পরিবেশবান্ধব দেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে নগরীর নওদাপাড়া বালিকা উচ্চবিদ্যালয় ও হামিদপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন ফলজ ও ফুলের চারা তুলে দেওয়া হয়। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর এবং রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, তালিমুল কুরআন রাজশাহী মহানগরের সহকারী পরিচালক হাফেজ খায়রুল ইসলাম এবং ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আইয়ুব আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ