• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার

দেশের আওয়াজ ডেস্কঃ / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

রাজশাহীতে প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১২ ডিসেম্বর) রাতে এসব প্রসাধনী সামগ্রী উদ্ধার করে বিজিবি বেলপুকুর চেকপোস্টের সদস্যরা। বৃহস্পতিবার রাজশাহী ১ বিজিবি’র অধিনায়ক গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) ৮ সদস্যের একটি বিশেষ টহল দল রাতে সীমান্ত পিলার ৭২/২-এস হতে আনুমানিক ৮ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বেলপুকুর থানার বেলপুকুর ধাদাশ এলাকায় যানবাহন তল্লাশী করে ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী ও অন্যান্য মালামাল আটক করে। পরে আটককৃত মালামাল স্থানীয় শুল্ক অফিসে জমা প্রদান করে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ