• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

রাজশাহীতে বিপুল পরিমান অস্ত্রসহ জামায়াতের শ্রমিক নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

রাজশাহীতে জামায়াতে ইসলামীর সহযোগি সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিন নেতাকর্মীকে বিপুল পরিমান অস্ত্র গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার দিবাগত গভীর রাতে নগরীর নতুন বিলসিমলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের রাজপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩ নং ওয়ার্ড সভাপতি চাঁন সওদাগর এবং তার দুই সহযোগি মুরাদ ও বিদ্যুৎ। এদের মধ্যে চাঁন সওদাগরের বিরুদ্ধে ১৯টি মামলা। এ সব মামলা বিচারাধীন বলে জানিয়েছে পুলিশ।

রাজপাড়া থানার ওসি আব্দুল মালেক জানান, গ্রেপ্তার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা চাঁন সওদাগরের বাড়ি পবা উপজেলার নওদাবিল গ্রামে। তার বাবার নাম আব্দুর রউফ। তিনি নগরীর নতুন বিলসিমলা এলাকায় বসবাস করেন। এলাকায় তিনি জামায়াত নেতা হিসেবে পরিচিত। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদা ও ছোরাসহ বেশী কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, চাঁন সওদার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে রাজপাড়া, বোয়ালিয়া ও শাহ মখদুম থানায় ১৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে রাজপাড়া থানায় ১২টি, বোয়ালিয়া থানায় ছয়টি এবং শাহ মখদুম থানায় একটি। সে রাজশাহী মহানগর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।

এদিকে, রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে মেট্রোপলিটন এলাকায় গত ২৪ ঘণ্টায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম মামুন রয়েছেন। তিনি নগরীর ২৪ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নগরীর পঞ্চবটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ২৫ জনের মধ্যে ওয়ারেন্টভূক্ত আসামী সাতজন, মাদক মামলায় একজন এবং বিভিন্ন অপরাদে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ