• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল চরের তিন শিক্ষার্থী

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী // / ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের আয়োজনে বই পড়া কর্মসূচির আওতায় চরঞ্চলের তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

এ সময় প্রধান অথিতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, তোমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি আরও অনেক বই পড়তে হবে। শিক্ষার্থীদের নিজেদের পেশাগত উন্নয়নের জন্য পাঠ্যবই পড়তে হবে। পাশাপাশি মানসিক উৎকর্ষ ও পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠার জন্য পাঠ্যবই ছাড়াও অনেক বই পড়তে হবে।

তিনি আরো বলেন, একমাত্র বই পড়ার মাধ্যমেই মানুষের ভিতর সত্যিকারের মূল্যবোধ জাগ্রত হয়। আর মূল্যবোধই পারে আলোকিত মানুষ গড়ে তুলতে।

অনুষ্ঠানে পবা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ