• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে পৃথক পৃথক স্থানে মুদিখানা ও বাড়িতে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

রাজশাহী নগরীতে পৃথক পৃথক স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার একটি বাড়িতে ও একটি মুদি খানার দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সোমবার মিয়াপাড়া এলাকার শাহেদ আহম্মেদের দ্বোতালা ভবনের এবটি রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে মশার কয়েল থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা, খাট, পোশাকসহ ৫০হাজার টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি দল ঘটনাস্থলে পোছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘোড়ামারা এলাকার মিজানুর রহমান তুষারের মুদি খানার দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মিজানুর রহমান দোকানে আগরবাতি জ¦ালিয়ে বাজারে দোকানের মালামাল কিনতে যান। সকাল সাড়ে ১০টার দিকে আগরবাতি থেকে দোকানে আগুন লাগে। এতে দোকানের মালামালসহ ১লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি দল ঘটনাস্থলে পোছে আগুন নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ