রাজশাহীতে পিস্তল ও মাদকদ্রব্যসহ কোচিং সেন্টারের পরিচালক মজনু আহমেদকে (৪০) আটক করেছে র্যাব।
রোববার দুপুরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারে তল্লাশী করা হয়। এসময় ওই কার থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি পিস্তল, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা পাওয়া যায়।
পরে কারের মালিক মজনু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ভাইভেট কারও জব্দ করা হয়েছে। মজনু একটি কোচিং সেন্টারের পরিচালক বলে জানায় র্যাব।
গ্রেপ্তার মজনু আহমেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামে। তিনি মোকসেদ আলীর ছেলে। মজনু আহমেদ উপশহরে সাগর কোচিং সেন্টারের পরিচালক।