• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

রাজশাহীতে দেশ ট্রাভেলসে মিললো ১০ কেজি গাজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৯ মে, ২০২৩

রাজশাহী নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ অভিযান চালায় রাজশাহী র‌্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীর নাম সালাউদ্দিন (২৮)। তিনি কুমিল্লা জেলার গোপালনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, একজন মাদক ব্যবসায়ী দেশ ট্রাভেলস যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকাগামী পরিবহনে যাত্রী বেশে মাদকদ্রব্য গাঁজাসহ রাজশাহীর বানেশ্বর হতে শিরোইল বাসস্ট্যান্ডের দিকে আসছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাসস্ট্যান্ড সংলগ্ন রেলগেট গোরহাঙ্গা গোরস্থান মার্কেট ও গোরহাঙ্গা গোরস্থান জামে মসজিদ এর সামনে চেকপোষ্ট পরিচালনা করে।

চেকপোষ্ট পরিচালনাকালীন সময় দেশ ট্রাভেলস্ নামের চেয়ার কোচ বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৭৮৮৫ পরিবহণটি ঘটনাস্থল চেকপোষ্টের সামনে আসলে বাসটির গতিরোধ করে থামানো মাত্রই যাত্রীবেশে বসে থাকা এ-৩ আসনধারী একজন ব্যক্তি কোচের জানালা খুলে কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম তাকে আটক করে।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায়, দেশ ট্রাভেলস্ গাড়ীর পেছনে থাকা লকারের ভেতর তার বহনকৃত ট্রাভেল ব্যাগটিতে গাঁজা আছে এবং উক্ত মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার দিকে নিয়ে যাচ্ছিল।

আটক মাদক ব্যবসায়ীকে পরে ম বোয়ালিয়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে এতটি মামলা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ