• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে লাথি মেরে আটক হলেন এক নারী

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক: / ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে লাথি মারার ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গনক পাড়ায় অবস্থিত হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে। আটক ওই নারীর নাম রানী (৪৫)। এবিষয়ে মহানগরীর বোয়ালিয়া থানার (ওসি) হুমায়ন কবির জানান, সেখানে ডিউটরত ট্রাফিক কনস্টেবল মোঃ বজলু দায়িত্বরত পালনকালী সময় বেরিগেড দিয়ে যানবাহন তল্লাশি করছিলেন। এ অবস্থায় রিকশা যোগে রিক্সার যাত্রী রানী বেরিগেট অতিক্রম করে যেতে চাইলে ট্রাফিক কনস্টেবল তাকে বাধা দেন। এতে বিরক্ত হয়ে নারী পুরিশ সদস্য বজলুর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রিকশা থেকে নেমে রিক্সার রানী যাত্রী ট্রাফিক কনস্টেবলকে লাথ্যি মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক সার্জেন্ট সাবিহা খাতুন বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেন। বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে রিক্সার যাত্রীকে রানীকে ধরে নিয়ে থানায় নিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ