• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে ভাগিনার হাতে মামা খুন

নিজস্ব প্রতিবেদক / ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

রাজশাহীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পারিবারিক কলহে ভাগিনার হামলার আঘাতে মামা নিহত হয়েছে। নিহত ওই ব্যাক্তি নগরীর বিলসিমলা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে সুরুজ (৫২)। তিনি পেশায় একজন মাইক্রো গাড়ির ড্রাইভার।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, ঘটনা কিছুক্ষণ আগেই শুনেছি। পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ