• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি, রাজশাহী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর প্রাঙ্গণে শাখাটির ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও সমিতির পৃষ্ঠপোষক মোহাম্মদ আবু সুফিয়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, পুলিশ সদস্যরা অবসরপ্রাপ্ত হোক কিংবা কর্মরত, সবাই একই পরিবারের অংশ। এই সমিতির মাধ্যমে তাঁদের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দক্ষতা সমাজের জন্য অমূল্য সম্পদ। তারা আজীবন দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং অবসরের পরও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।

তিনি আরও জানান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের যেকোনো প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে আইনগত সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ