• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]

রমজানে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৬ মার্চ, ২০২৪

রোজার মাসে ব্যাংকে লেনদেনের সময় কমছে ৩০ মিনিট। এসময় ব্যাংকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে। সেই হিসেবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা। বর্তমানে ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত, মোট সাড়ে ৫ ঘণ্টা।

মঙ্গলবার (৫ মার্চ) রমজানে ব্যাংকিং লেনদেনের নতুন সময়সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। লেনদেনের সময়সীমার পাশাপাশি রমজানে ব্যাংকের অফিস সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা চারটা পর্যন্ত। বর্তমানে এ অফিস সূচি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন এ সময়সূচিতে ব্যাংকের অফিস ও লেনদেন চলবে। রোজা শেষে আবার আগের সময়সূচি অনুযায়ী চলবে ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলছে, রমজানে অফিস সময়সূচিতে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ