• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিশুদের সাবলীল পাঠক হিসেবে গড়ে তুলতে হবে-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরেন্দ্র অঞ্চলে শত শত অরক্ষিত মৃত্যুকূপ, ঝুঁকিতে শিশুরা অনুমোদিত দরের চেয়ে কম টাকায় দলিল, সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতির দাবি গোদাগাড়ীতে প্রশাসনকে ফাঁকি দিয়ে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায় ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে পুঠিয়ায় বিএনপির বিক্ষোভ  ময়মনসিংহে সাংবাদিক মাইন উদ্দিন উজ্জ্বলের পায়ের সফল অস্ত্রোপচার “পুঠিয়ায় ডাঃ মোহনের দ্বৈত বিসিএস সাফল্যে সংবর্ধনা” মাছবাহী ট্রাকের পানিতে নষ্ট হচ্ছে পুঠিয়ার কোটি টাকার সড়ক তানোরে শিশু সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন তপশিল ঘোষণার মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু : মির্জা ফখরুল

যেসব বিভাগে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আজ

দেশের আওয়াজ ডেস্কঃ / ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১২ মার্চ, ২০২৫

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার (১২ মার্চ) সকাল ৯টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া আগামী পাঁচ দিনে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ