• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

যুদ্ধবিরতির দাবিতে ক্যাপিটল হিলের সামনে ইহুদিদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

গাজা-ইসরায়েল যুদ্ধ ইস্যুতে অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরায়েলের ক্রমাগত হামলার প্রেক্ষিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের সামনে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মার্কিন ইহুদি।

মার্কিন সংবাদমাধ্যম ফোর্বস জানিয়েছে, বুধবার ‘জুইশ ভয়েস ফর পিস’ ও ‘ইফ নট নাউ’ নামের দুটো সংগঠনের সদস্যরা ক্যাপিটল ভবনে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে বিক্ষোভটি করেন। এ সময় সংগঠনটির আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মার্কিন ইহুদি ক্যাপিটল ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

ক্যাপটল পুলিশের এক মূখপাত্র ফোর্বসকে জানান, বিক্ষোভের কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভ শুরু আগে স্থানীয় সময় বেলা ৩ টায় ক্যাপিটল পুলিশ এক্স’র এক পোস্টে জানায়, বিক্ষোভকারীদের ক্যাপিটল হিল পার্লামেন্ট ভবনের অভ্যন্তরে বিক্ষোভ করতে দেয়া হবে না।

এ সময় প্রায় ৩৫০ জনেরও বেশি মার্কিন ইহুদি পার্লামেন্ট ভবনের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে ক্যাপিটল পুলিশ তাদের গ্রেপ্তার অভিযান শুরু করে।

ওই বিক্ষোভে কয়েক ডজন ইহুদি ধর্মগুরু (র‌্যাবাই) যোগ দিয়েছিলেন।

ইহুদি ওই সংগঠনগুলো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স’র এক পোস্টে জানায়, , ৭৫ বছর ধরে ইসরায়েলি সরকার ফিলিস্তিনিদের জমি অবৈধভাবে দখল করে রেখেছে এবং তাদের সম্প্রদায়কে জাতিগতভাবে নিধন করে আসছে। ফলে গাজা, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে গণহত্যার মুখোমুখি হচ্ছে। আমরা এখানে যারা ইহুদি হিসেবে রয়েছি, তারা এর সঙ্গে নিজেদের জড়িত হওয়া প্রত্যাখ্যান করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ