• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২২ মার্চ) রাত সোয়া ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের সিধলা ইউনিয়নের চরপাড়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী দক্ষিণপাড়া এলাকার রশিদের ছেলে সিএনজিচালক হুমায়ুন (২০), বেলতলী মধ্যপাড়া গ্রামের আ. সাত্তারের ছেলে রুবেল মিয়া (৩২)।

আহতরা হলেন— সাইদুল (৩০), কালাচাঁন (৩২), শামছু (৫০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে শ্যামগঞ্জ মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে অটোরিকশার চালক হুমায়ুন, রুবেল এবং আহত সাইদুল, কালাচাঁন, শামছুসহ পাঁচজন অটোরিকশাতে করে শ্যামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের সিধলা ইউনিয়নের চরপাড়া মাদরাসা এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক তাদের অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন মারা যান। গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মাহমুদুল ইসলাম বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ