আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি কাতার বিশ্বকাপে শিরোপা জিতে ঘুচিয়েছেন দীর্ঘ ৩৬ বছরের শিরোপা আক্ষেপ। সেই সাথে পূরণ করেছেন নিজের ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা। এদিকে যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে নয়া জাগরণ শুরু করেছেন লিওনেল মেসি। আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগদানের আগে দেশটির ক্লাব ফুটবলের প্রতি ফুটবলপ্রেমীদের তেমন কোন আগ্রহ ছিল না।
তবে বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন সেখানে গিয়ে ব্যাপক পরিবর্তন এনেছে তাদের ক্লাব ফুটবলে। মিয়ামিতে নাম লেখানোর পর স্বপ্নের মতো সময় কাটছে মেসির। ইতোমধ্যেই ৭ ম্যাচে মাঠে নেমে ইন্টার মিয়ামিকে প্রথম লিগস কাপ শিরোপা জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা।
মিয়ামির হয়ে ৮ ম্যাচে মাঠে নেমে এখনো পর্যন্ত ১০টি গোল করেছেন মেসি। তাঁর কারণেই প্রথমবারের মত লিগ কাপের ফাইনালে ওঠে শিরোপা জয় করে মিয়ামি। তবে এর আগে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে ফুটবল তেমন উপভোগ করতে পারেননি শৈশবের ক্লাব বার্সাঁ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন পিএসজিতে। সেখানে থাকা অবস্থায় জিতেছেন স্বপ্নের বিশ্বকাপ ট্রফি।
কিন্তু সেখানে ফুটবল উপভোগ করতে পারেননি মেসি। বুধবার অ্যাপেল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘প্যারিসে দুই বছর থাকার সময় আমি ফুটবল উপভোগ করার অনুভূতি হারিয়ে ফেলেছিলাম। সেই সময়ে জাতীয় দলে আমার ভ্রমণ ছিল আমার সবচেয়ে আনন্দের মুহূর্ত। এখানে (মিয়ামি) আমি একই জিনিস খুঁজে পেতে চেয়েছিলাম এবং আমি এটি পেয়েছি।’
এদিকে মেসি যোগ দেয়ার আগে মিয়ায়মি ছিল পয়েন্ট টেবিলে তলানিতে থাকা দলগুলোর একটি। তবে আর্জেন্টাইন অধিনায়কের জাদুর ছোঁয়ায় বদলে গেছে ক্লাবটি। লিগস কাপ শিরোপা জয়ের পর তাঁর জাদুকরী স্পর্শেই ইউএস ওপেন কাপের ফাইনালেও পৌঁছেছে ডেভিড বেকহামের দল। এদিকে আজই প্রথম মিয়ামির হয়ে মাঠে নেমে গোলের দেখা পাননি তিনি। তবে সিনসিনাটির বিপক্ষে আজকের ম্যাচে তাঁর জোড়া এসিস্টের কল্যাণেই অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ এবং পরে টাইব্রেকারে জিতে নেয় মিয়ামি। আর ম্যাচ শেষে মেসির দুই এসিস্ট নিয়ে উচ্ছ্বসিত প্রশংসাই করেছেন কোচ টাটা মার্টিনো।
ম্যাচ শেষে মিয়ায়মির এই কোচ বলেন, ‘সৌভাগ্যক্রমে মেসি একজন ফুটবলার আর প্রেরণাদায়ী নেতা হিসেবে আমাদের যা দিচ্ছে, সেটা অসাধারণ।’ মার্তিনো এরপর যোগ করেন, ‘ম্যাচের কঠিন পরিস্থিতিতেই শুধু নয়, প্রতিটি মুহূর্তের উত্তর তার কাছে আছে।’