• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

মূল্যস্ফীতি সহসাই কমবে না : ড. আখতার

দেশের আওয়াজ ডেস্ক : / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. আখতার হোসেন বলেছেন, মূল্যস্ফীতি সহসাই কমবে না। কঠোর মুদ্রানীতির কারণে স্বস্তি মিলবে না ব্যাংকের সুদ নিয়েও।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পলিসি রিসার্চ ইউনিটের (পিআরআই) অর্থনীতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ড. আখতার হোসেন বলেন, নির্বাচন না হলে পুরোপুরি স্বস্তি ফেরা কঠিন। রফতানি ও রেমিট্যান্সে ইতিবাচক ধারা থাকলেও চাপে ফেলছে বিদেশি ঋণ। জটিলতা বাড়িয়েছে ট্রাম্পের নতুন ট্যারিফ।

কেন্দ্রীয় ব্যাংকের এ অর্থনীতিবিদ আরও বলেন, মূল্যস্ফীতি ৪ শতাংশে নামানো গেলে ব্যাংকের আমানতের হার ৬ ভাগে থাকবে। তখন সুদের হার কমবে। আলোচনায় থাকা ব্যাংকগুলো একীভূত করতে ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ