• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভুট্টুর বালুমহালের লাইসেন্স বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

আওয়ামী ফ্যাসীবাদের দোসর হিসেবে পরিচিত সেলিম রেজা ওরফে ভুট্টুর বালুমহালের লাইসেন্স বাতিলের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সেলিম রেজা ওরফে ভুট্টু দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বালু ব্যবসার মাধ্যমে পরিবেশ, নদী ও জনজীবনের মারাত্মক ক্ষতি করে চলেছেন। তার বালুমহাল পরিচালনায় অনিয়ম, দুর্নীতি এবং স্থানীয় জনগণের প্রতি দমন-পীড়নের অভিযোগও তুলেছেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সহ-সাধারণ সম্পাদক এস এম একলাস আহমেদ রনি। তিনি বলেন, “ভুট্টুর মতো দুর্নীতিপরায়ণ ও দখলবাজ ব্যক্তির হাতে বালুমহালের লাইসেন্স থাকা একটি সমাজ ও রাষ্ট্রের জন্য লজ্জাজনক। প্রশাসন যদি সত্যিকারের জনগণের পাশে দাঁড়ায়, তাহলে তার লাইসেন্স বাতিল করে তাকে আইনের আওতায় আনবে বলে উল্লেখ করেন।

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরের অন্তর্গত ২৫নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আক্তারুজ্জামান টেনি, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এস.এম জামাল উদ্দীন ও যুবনেতা আব্দুর রহমান সুজন। এছাড়াও বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ