• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভালুকায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

আরিফ রববানী,ময়মনসিংহ: / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

ময়মনসিংহের ভালুকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

শুক্রবার (১৭জানুয়ারি ২০২৫) সন্ধ্যা ৬ টায় ভালুকা প্রেসক্লাব হলরুমে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ভালুকা উপজেলার বিভিন্ন অসংঙ্গতি ও সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা। উপজেলা নির্বাহী অফিসার সমস্যাগুলোর নোট নেন এবং এর সমাধানে চেষ্টা চালাবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।ওই সময় ওঠে আসে অনলাইন জুয়া মাদক, কিশোরগ্যাং সমস্যার সমাধান, চাঁদাবাজি বন্ধসহ পৌরসদরের ভিতরে যানজট নিরসন, বর্জ নিস্কাশনে ডাম্পিং স্টেশন স্থাপন, ভঙ্গুর ও সরু রাস্তাগুলি সংস্কারসহ নানাবিধ সমস্যা। উপজেলা নির্বাহী অফিসার প্রতিটি সমস্যা নিষ্ঠার সাথে দ্রুততার সহিত সমাধান কল্পে সাংবাদিকদের সহযোগিতা চান।

মতবিনিময় সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জ্বল, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান, এস এম শাহজাহান সেলিম, মাইনউদ্দিন, ভালুকা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ সবুর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, এছাড়াও আরো বক্তব্য রাখেন আলমগীর হোসেন, এনটিভি, মোবাশ্যারুল ইসলাম সবুজ,জহিরুল ইসলাম জুয়েল,মোখলেসুর রহমান মনির,আতাউর রহমান তরফদার, রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ