• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]

ভালুকায় দুই সন্তানসহ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিবেদক// / ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ময়মনসিংহের ভালুকায় দুই সন্তানসহ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহ হল-স্থানীয় রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) ও পুত্র নীরব (২)।

পুলিশ জানায়, রফিক উদ্দিনের স্ত্রী তার দুই শিশু সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘর থেকে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ