• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

ভারতের বিপক্ষে একদিন আগেই একাদশ ঘোষণা পাকিস্তানের

ক্রীড়া ডেস্কঃ / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

ইতিমধ্যেই শুরু হয়েছে এশিয়া কাপ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চকে বেছে নিয়েছে এশিয়ার দল গুলো। আর এই টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ নিঃসন্দেহে ভারত-পাকিস্তান। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি আগামীকাল শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেলেতে। সময় যত গড়াচ্ছে এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তত বাড়ছে ক্রিকেট প্রেমিদের মাঝে।

এটি কেবলই ম্যাচ নয়। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মহারণকে ঘিরে দুই দলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ছক কষছে প্রতিপক্ষবধের। এদিকে এই ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ করে দিয়েছে পাকিস্তান। এশিয়া কাপে নেপালের বিপক্ষে মাঠে নামার আগেও এমনটি করেছিল পাকিস্তান। একই ধারা ধরে রেখে রোহিত-কোহলিদেরকে চমকে দিলেন পাকিস্তান।

বুধবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ২৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান। টুর্নামেন্টে প্রথমবার খেলার সুযোগ পাওয়া নেপালকে ১০৪ রানে গুঁড়িয়ে দিয়ে বড় ব্যবধানে জয় পান বাবর আজমরা। সেই একাদশ রেখেছেন ভারতের বিপক্ষে। যেখানে দুই স্পিনার ও তিন পেসার দিয়ে নিজেদের বোলিং আক্রমণ সাজিয়েছে পাকিস্তান।

কিন্তু মহারণ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি যা তাতে এ ম্যাচ না-ও হতে পারে। আগামীকাল যাবতীয় উত্তেজনা ভেস্তে দিতে পারে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, শ্রীলঙ্কার ক্যান্ডিতে ৯৪ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং নির্বিঘ্নে খেলা হওয়ার সম্ভাবনা খুবই কম। ম্যাচের কোনো না কোনো সময় বৃষ্টি হবেই। তাই এমনভাবে মাঠ প্রস্তুত রাখা হচ্ছে যাতে বৃষ্টির পর তাড়াতাড়ি খেলা শুরু করা যায়। সাধারণত বৃষ্টির জন্য শ্রীলঙ্কায় আগস্ট-সেপ্টেম্বরে খেলা হয় না।

কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শ্রীলঙ্কায় একাধিক ম্যাচ রাখা হয়েছে। কিন্তু ক্যান্ডি, কলম্বো সব জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে ক্ষেত্রে একাধিক ম্যাচ ভেস্তে যেতে পারে।

ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশ :

ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ