বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কমান্ডার :ক্যাপ্টেন ( অবঃ) বীর মুক্তিযোদ্ধা আজিজুল বারী আর নেই। বুধবার (১৪ জুন) ভোর সোয়া ছয়টায় বগুড়া সামরিক হাসপাতাল -এর আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সাত নম্বর সেক্টরের অধীনে, মহানন্দার তীরে চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সাথে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর অকুতোভয় অসীম সাহসের কারনে চাঁপাইনবাবগঞ্জ এবং এর আশেপাশের এলাকা পাকিস্তানি হানাদার মুক্ত হয়।
জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে রাষ্ট্রের পক্ষ থেকে বুধবার বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলার বম্বু ইউনিয়নের সোটাহার আলিম মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান ও জানাজা শেষে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আজিজুল বারী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জয়পুরহাট ১নংআসনের সংসদ সদস্য এ্যাড শামসুল আলম দুদু সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃ বুন্দ।