• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশ্ব ইজতেমা নিয়ে ইমাম-খতিবদেরকে নির্দেশনা

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

আগামী ১৩-১৫ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।সরকারের পক্ষ থেকে নির্দেশনায় বলা হয় ইজতেমা নিয়ে সব ধরনের বিভ্রান্তকর, বিদ্বেষ ও উসকানিমূলক বক্তব্য পরিহার করতে। একই সঙ্গে দেশের সব মসজিদে তাবলিগ জামাতের উভয়পক্ষের দেশি-বিদেশি জামাত ও মুসুল্লিদের অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে। আগামী ১৩-১৫ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ২০-২২ জানুয়ারি।

সোমবার (৯ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনিম হাসান স্বাক্ষরিত এক পরিপত্রে সরকারের দেওয়া এসব নির্দেশনার কথা জানানো হয়।

ইজতেমা সুষ্ঠুভাবে সফল করতে সব ধরনের অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য বন্ধের নির্দেশনা দিয়ে রোববার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও পুলিশ মহাপরিদর্শককে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন দেশের সব ইমাম-খতিব ও সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেয়।

পরিপত্রে বলা হয়, ইজতেমা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের স্বার্থে আইন-শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখা, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুরক্ষা এবং বিদেশিদের কাছে দেশের ভাবমর্যাদা সমুন্নত রাখার নিমিত্তে সবধরনের বিভ্রান্তকর, বিদ্বেষ ও উসকানিমূলক বক্তব্য পরিহার করা এবং দেশের সব মসজিদে উভয়পক্ষের দেশি-বিদেশি জামাত ও মুসুল্লির অবস্থান নিশ্চিত করা জরুরি। অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড পরিহার করার বিষয়ে বিভাগ ও জেলায় অবস্থিত সব মসজিদে জুমার খুতবার আগে এবং ওয়াক্তিয়া নামাজের আগে-পরে মসজিদের মাইক থেকে নিয়মিতভাবে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ