• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিশ্বব্যাপী মানুষের জীবনমান উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য- মাওলানা মিজানুর রহমান ভূগী

আরিফ রববানী,ময়মনসিংহ: / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২ মে, ২০২৫

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,আগামী ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা জেলার সংসদীয় আসন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট আলেম মাওলানা মিজানুর রহমান ভূগী বলেছেন-’বলেন, ‘বিশ্বব্যাপী মানুষের জীবনমান উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু শ্রমিকরা এখনো অবহেলিত। তাদের শ্রমের মূল্য সন্তোষজনক নয়। তারা সঠিক পারিশ্রমিক পান না। ওয়াদা দিচ্ছি,আমি যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাই তাহলে অসহায় শ্রমিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবো এবং তাদের কল্যাণে গঠনমূলক কাজে অংশগ্রহণ করবো। আমি তাদের কল্যাণে কাজ করতে চাই। তাদের পাশে সব সময় ছিলাম, আছি আর আগামীতেও থাকবো।

বৃহস্পতিবার (১লা মে)আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার পক্ষ থেকে আয়োজিত র্যালী শেষে সমাবেশে বক্তব্য প্রদান কালে
পুর্বধলাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি শামীম হোসেন মাস্টার।

আলোচনায় মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে মাওলানা মিজানুর রহমান ভূগী বলেন দেশের উন্নতিতে শ্রমিকদের গুরুত্ব অপরিসীম। শ্রমিকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তাও করা সম্ভব না। এসময় তিনি মালিক ও শ্রমিককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়ন ‌ সহ শ্রমিকদের কল্যাণ একসাথে কাজ করার আহ্বান জানান।

মাওলানা ক্বারী মোজাম্মেল হকের সভাপতিত্বে ও মাওলানা ইয়াহিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলমগীর হোসাইন মেজবাহ, মাওলানা মুফতি ওমর ফারুক সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখা। ইসলামিক আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সেক্রেটারি
হাফেজ মাওলানা আমিনুল হক লিমন, ইসলামের যুব আন্দোলন বাংলাদেশ পূর্বদলা উপজেলা শাখা সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম।

মাওলানা মিজানুর রহমান ভূগী বলেন আরো বলেন সরকারী চাকুরীজীবিদের যেরকম রেশন ভাতা চালু রয়েছে , অনুরুপভাবে শ্রমিকের মাঝে ও রেশনভাতা চালু সহ তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিৎ বলে মনে করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের সভাপতি খায়রুল হাসান ফাহিম শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ