• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
  • [gtranslate]

বিমানবন্দরে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট সাংবাদিকদের

দেশের আওয়াজ ডেস্ক : / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফেরা অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলের বিমানবন্দর আগমনের সময় ঘটে গেল অপ্রীতিকর এক ঘটনা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপস্থিত গণমাধ্যমকর্মীরা সংবাদ সম্মেলন বয়কট করেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। সেখানে বিএনপি নেতা হুমায়ুন কবির বক্তব্য দিচ্ছিলেন। সে সময় পাশেই থাকা এনসিপি নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন। এতে ব্রিফিংয়ের পরিবেশ বিঘ্নিত হলে এক সাংবাদিক তাদের নিয়ম মেনে কথা বলার অনুরোধ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে এনসিপির কিছু নেতাকর্মী সাংবাদিকদের সঙ্গে আচরণে মারমুখী হয়ে ওঠেন এবং লাঞ্ছিত করেন বলে প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মীরা অভিযোগ করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত এক জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, আমরা পেশাগত দায়িত্ব পালনে গিয়েছিলাম। কিন্তু এনসিপি নেতাদের আচরণ ছিল অগ্রহণযোগ্য ও অপমানজনক। এই ঘটনায় সংবাদ সম্মেলন বয়কট ছাড়া উপায় ছিল না।

এই দিনেই যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

তারা জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংলাপে অংশ নিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ