• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ: শিল্প উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্ক : / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

দেশের চিনিকলের উৎপাদনকৃত চিনি বিক্রির জন্য আপাতত বিদেশ থেকে চিনি আমদানি করা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (৬ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে নাটোরের উত্তরা গণভবনের উন্নয়নমূলক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

চিনি আমদানির বিষয়ে শিল্প উপদেষ্টা বলেন, ‘বিদেশ থেকে চিনি আমদানি করা আপাতত বন্ধ। কারণ আমাদের দেশের চিনিকলগুলোতে উৎপাদিত যে চিনি জমা রয়েছে সেগুলো আগে বিক্রি হবে। টিসিবির মাধ্যমে চিনিগুলো বিক্রি করা হচ্ছে।’

চিনিতে লাভ খুব দ্রত আসে না উল্লেখ করে শিল্প উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের চিনিকলগুলো ব্রিটিশ আমলের তৈরি। সারা দেশের যে চাহিদা তার ছোট অংশ আমরা দেশীয়ভাবে শোধ করতে পারি। চিনিকলগুলোতে লাভের মুখ দেখাতে হলে চিনি উৎপাদনের সাথে সাথে আরও অন্য কিছু উৎপাদন করতে হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘ভুর্তকি দিয়ে চালানো সম্ভব নয়। আমরা চেষ্টা করছি, আমাদের সময়ে বা আগামী সরকারের সময় ভালো খবর আসবে। দেশি উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি। তারা যে আমাদের সহযোগী হয়ে আসেন—সেজন্য আমরা আলোচনা করছি।’

উত্তরা গণভবন নিয়ে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘আমাদের কাজ হচ্ছে উত্তরা গণভবনকে তৈরি রাখা। সভা কখন হবে তার নির্ধারিত তারিখ নেই। প্রতিটি সরকারের সময় সাধারণত একটি সভা হয় বা তার চেয়ে বেশি হয়। দীর্ঘদিন এ গণভবনটি অবহেলিত ছিল। আমরা এটাকে তৈরি করলাম।’

পরিদর্শনে উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ