‘খালেদা জিয়াকে সাজা দেয়া হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামানকে মরতে হবে না হয় লাশ কবর থেকে ওঠানো হবে’- এমন বক্তব্য দেয়ায় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবকে আগামী ৬ নভেম্বর হাইকোর্টে তলব করা হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে এ আদেশ দেন।
সেই সঙ্গে হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুলও জারি করেন হাইকোর্ট।