• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
  • [gtranslate]

বিএনপি নেতা মিলনের মুক্তির দাবীতে পবায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

রাজশাহীর পবা-মোহনপুর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে রোববার (২৭ আগস্ট) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ১ দফা দাবি আদায়ের আন্দোলনের বলিষ্ট নেতৃত্ব বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুরের জনসাধারনের প্রিয় নেতা এডভোকেট শফিকুল হক মিলনসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ রাজশাহী নওহাটা ডিগ্রী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে নওহাটা পৌর বাজার দিয়ে প্রধান সড়কে ওঠে। সেখান থেকে পশুহাট হয়ে ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে মিছিল শেষ করে। মিছিল থেকে নেতৃবৃন্দ সরকার পতন ও এডভোকেট শফিকুল হক মিলনের মুক্তির দাবীতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপি’র আহবায়ক, জেলা বিএনপি’র সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য শাহজাহান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান মিজান, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, নওহাটা পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মফিজ উদ্দিন, কেশরহাট পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মশিউর রহমান, মোহপুর উপজেলা বিএনপি’র আহবায়ক মাহবুব আর রশিদ, সদস্য সচিব বাচ্চু রহমান, ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, বিএনপি নেতা খুশবুর রহমান, ওসমান আলী, মতিউর রহমান ও জিল্লুর রহমান।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এই সরকারের দিন শেষ। ক্ষমতা হারানোর ভয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিনা কারনে মামলা দিচ্ছে এবং আটক করছে। সেইসাথে ফরমায়েশি রায় দিয়ে কারাগারে প্রেরণ করছে। কিন্তু এসব করে কোন লাভ হবেনা। বিএনপি’র এক দফা আন্দোলন কোনভাবেই রোধ করা যাবেনা। যতই বাধা আসুক এই ফ্যাসিস্ট সরকারের পতন করেই ঘরে ফিরবে বিএনপি। তারা আরো বলেন, বিএনপি নেতা এডভোকেট শফিকুল হক মিলন একজন জনপ্রিয় ও স্বচ্ছ নেতা। তাঁকে এই জুলুমবাজ সরকারের কারাগার কোনভাবেই আটকে রাখতে পারবেনা। প্রয়োজনে কঠোর কর্মসূচীর মাধ্যমে মিলনকে মুক্ত করার ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারী দেন তারা। সেইসাথে বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর দ্রæত মুক্তি দাবী করেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ