• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
  • [gtranslate]

বিএনপি নেতা নাসির উদ্দিন বাবুর মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মহিউদ্দীন সরকারের সহধর্মিনী ও গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক, বিএনপি নেতা নাসির উদ্দিন বাবুর মাতা জোসনা বেগম আজ রবিবার দুপুর ১ টা ৩০ মিনিটের সময় রাজাবাড়িহাট এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনার বয়স হয়েছিল ৭৫ বছর।
মরহুমার নামাজে জানাজা সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের সময় হাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাজাবাজিহাট তালধারী গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক অধ্যাপক আব্দুল মালেক, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম, বিএনপি নেতা আমিনুল ইসলাম ফটিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি স্বাধীন, বিএনপি নেতা ওয়ালি আহাদ, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বাবলু, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল , উপজেলা জাতীয় পার্টির নেতা মিনারুল ইসলাম কালু, ইউপি সদস্য আলী হোসেন সাগর, সাবেক ইউপি সদস্য আসাদুল হক উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী -১ (গোদাগাড়ী- তানোর) এর বিএনপির অভিভাবক বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরিফ উদ্দিন, ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকুসহ বিএনপির নেতাকর্মি বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ