• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত আওয়ামী লীগ কার্যালয়

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। সেখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন তারা। আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ মিছিল প্রতিহত করতেই বিএনপি নেতাকর্মীদের এ অবস্থান।

রোববার (১০ নভেম্বর) সকাল থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলে দলে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। তবে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কার্যালয়ের আশপাশে চোখে পড়েনি।

বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশের বাড়তি সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিজিবির সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়া বিজিবির গাড়ি টহল দিতে দেখা গেছে।

এদিকে, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে অবস্থান করছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদেরও সেখানে জড়ো হতে দেখা গেছে।

উল্লেখ্য, ৯ নভেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে ১০ নভেম্বর বিকেলে ৩টার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি।

তাদের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই অবস্থান নেয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন দল ও সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ