• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

বিএনপির ২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

দেশের আওয়াজ ডেস্ক : / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

দুই দিনে দলের বিভিন্ন পর্যায়ের ২০ নেতাকে সুখবর দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার ও বুধবার (৬ ও ৭ জানুয়ারি) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুর কবির রিজভী।

মঙ্গলবারের বিজ্ঞপিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য হবিগঞ্জ জেলাধীন বাহুবল উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোছা. আলফা বেগম, সিলেট জেলাধীন বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত ৭নং মাথিউরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কছির আলী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ চৌধুরী মামনুন, সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার অন্তর্গত কালিকচ্ছ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য খাজা আহাম্মদ সরদার, ফেনী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মহসিন পাটোয়ারী, ফেনী পৌরসভার ১৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলী, খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু, মৌলভীবাজার জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রাহেনা বেগম, নেত্রকোনা জেলাধীন মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মাসুদ মিয়া, গাজীপুর জেলাধীন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. হারিজ উজ্জামান হারিজ, ফরিদপুর জেলাধীন চরভদ্রাসন উপজেলা বিএনপি নেতা ফারুক হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ এবং নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য ও নওগাঁ জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোছা. ফাতেমা খাতুনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ তাদের অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এদিকে বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান টিপু, হারুন অর রশিদ, শাহ আমিনুল ইসলাম আমিন, পঞ্চগড় জেলাধীন বোদা উপজেলার ২নং ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাড. মো. হাবিব আল-আমীন ফেরদৌস, দেবীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম ও পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ