• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক স্বপন গ্রেফতার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন মিডিয়া সেলের আরেক সদস্য সাংবাদিক কাদের গণি চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের মতিঝিল বিভাগের একটি দল। ডিবির একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

জহির উদ্দিন স্বপন বিএনপির আরও দুটি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। এরমধ্যে তিনি বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের (বিএনআরসি) পরিচালক পদে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ