• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]

বাসাস গোদাগাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৬ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) গোদাগাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে গোদাগাড়ী এলাকাবাসীসহ দেশের সর্বস্তরের জনগণ, প্রবাসী মুসলমান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সভাপতি সেলিম সানোয়ার পলাশ ও সাধারন সম্পাদক জামিল আহম্মেদ।
শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সভাপতি ও সাধারন সম্পাদক এক যুক্ত বিবৃতিতে বলেন, ঈদুল আজহা ত্যাগ, ইখলাস এবং আল্লাহর আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। এই মহান উৎসবের শিক্ষা হলো, পার্থিব মোহ ও অহংকার বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এই মহান উপলক্ষ্য আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, একটি জাতির স্থায়ী কল্যাণ নিহিত রয়েছে ন্যায়পরায়ণতা, একতা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার মধ্যে। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তোষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় পশু কোরবানি করে থাকি। প্রকৃতপক্ষে কোরবানির পশুর মাংস আল্লাহ্র কাছে পৌঁছায়না; পৌঁছায় আমাদের তাকওয়া। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক এই কামনা করে তারা খুশির এই উৎসবে সর্বস্তরের জনগনকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
তারা বলেন, আমরা সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বস্তরের জনগনের মাঝে। ঈদ মোবারক। ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ