• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
  • [gtranslate]

বানেশ্বরে হিন্দু সেজে মন্দিরে চুরি করার সময় চার মহিলা চোর আটক

মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

পুঠিয়া থানাধীন বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম, হিন্দুপাড়াগ্রামে সনাতন ধর্মালম্বীদের ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের মহানাম যজ্ঞানুষ্ঠান র্কীতন অনুষ্ঠান চলাকালে হিন্দু সেজে চার মহিলা চোরকে আটক করে পুলিশের তুলে দিয়েছে এলাকাবাসী।
জানা যায়,
উক্ত র্কীতন অনুষ্ঠানে অদ্য ২৮/০৭/২০২৩ইং বিকাল আনুঃ ৪ ঘটিকার সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষদের সহিত কিছু বহিরাগতদের মানুষের আগমন ঘটে।
স্থানীয় জনসাধারণ বহিরাগতদের উপস্থিতি বিষয়টি বুঝতে না পেরে অনুষ্ঠানে মগ্ন ছিলেন।
এই সুযোগে বহিরাগত ব্যক্তিগণ উক্ত অনুষ্ঠানের উপস্থিত জনসাধারণের মুল্যবান জিনিসপত্র চুরি করার চেষ্টা করে। চুরির চেষ্টা করিবার সময় বিষয়টি স্থানীয় লোকজন বুঝতে পেরে উক্ত বহিরাগত ব্যক্তিদেরকে আটক করে। আটককৃত ব্যক্তিগন চারজন মহিলা ১। মোছাঃ জাহেলা আক্তার পুতুল (২১), স্বামী-মোঃ কামাল মিয়া, সাং-ওররন্ডল, থানা- নাছিমনগর, জেলা- বি-বাড়িয়া, ২। মোঃ শিল্পী বেগম (২০), স্বামী- সেন্টু মিয়া, পারো জিলাবো, থানা- বেলাবো, জেলা- নরসিংদী, ৩। মোছাঃ হাসিনা (২৫), স্বামী- মিরাজ আলী, সাং- তর মন্ডল, থানা- নাছিম নগর, জেলা- বি-বাড়িয়া, ৪। মোছাঃ সাদিয়া আক্তার (২৪), পিতা- ফারুক হোসেন, সাং- শিবপুর, থানা- ভোলা সদর, জেলা- ভোলা।
পরবর্তীতে ঘটনাস্থলে পুঠিয়া থানার অফিসার ও ফোর্স উপস্থিত হয়ে উপরোক্ত আটককৃত চারজন মহিলাকে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া কথা জানন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ