• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • [gtranslate]

বাঘায় পিতার অপর অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

রাজশাহীর বাঘায় পিতার অপর অভিমান করে স্কুল ছাত্র উৎসব কুমার (১১) আতত্মহত্যা করেছে। শনিবার (২১ অক্টোবর) সকালে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে। উৎসব কুমার বাঘা পৌরসভার নারায়ণপুর গ্রামের উত্তম কুমারের ছেলে ও স্থানীয় স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।

জানা যায়, উৎসব কুমার পূজা উপলক্ষে ডিজাইন করে চুল কাটে। এতে পিতা বকাঝকা করে। পিতার কথা সহ্য করতে না নিজ শয়ন ঘরে ফাঁস দিয়ে আন্তহত্যা করে।

এ বিষয়ে পিতা উত্তম কুমার বলেন, শুক্রবার এক সাথে রাতের খাবার খায়। এ সময় ছেলের ডিজাইন করা চুল কাটা দেখে বকাঝকা করি। এতে অভিমান করে আত্নহত্যা করবে বুঝতে পারিনি।

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, পরিবারের পক্ষে থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হয়। তবে এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ