• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আকাশসীমা বন্ধ করল ইরান “শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই” পোস্টাল ব্যালটে জালিয়াতি হলে এনআইডি বাতিল ও দেশে ফেরত পাঠানো হবে: ইসি রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭ স্ত্রী-কন্যাসহ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার  সাক্ষাৎ ১১ দলীয় জোটে চূড়ান্ত সমঝোতা, কে কতটি আসন পেল ময়মনসিংহ প্রেসক্লাব “প্রেসকাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগের আশ্বাস ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে: ড. বদিউল

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ১০

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট: / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নি সংযোগের ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। বাসের মালিক খুলনার রূপসা উপজেলার সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন । পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সত্যতা করে জানান, গাড়ির মালিক এজাহার দাখিলের পর বুধবার রাতে এজাহারনামীয় আসামিদের অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। অপর আসামিদের আটকের জোর চেষ্টা চলছে ।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ইংরেজি ২৮ নভেম্বর রাত ৯ টায় উপজেলার খুলনা মোংলা মহাসড়কের ফয়লাস্থ মোংলা বাস স্টান্ডের সামনে দাড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় রামপাল থানায় বুধবার (২৯ নভেম্বর) রাতে মামলা দায়েরের পরই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। এ সময় ৮ জন বিএনপির নেতাকর্মী আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের মৃত জব্বারের পূত্র গাজী মুজিবর রহমান (৬৮), তালবুনিয়া গ্রামের মোজাফফরের পূত্র ইব্রাহিম শেখ (৩০), শ্রীরম্ভা গ্রামের কাওসার শেখের পূত্র মোঃ হেমায়েত শেখ (৪৫), একই গ্রামের ওসমান গনি মুন্সির পূত্র মোঃ মোস্তফা মুন্সী (৫৫), কুমলাই গ্রামের শাহিন শেখের পূত্র আল মুসাব্বির ওরফে সাব্বির (২২), হোগলডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আল মিরান (২৩), সোনাতুনিয়া গ্রামের নজরুল ইসলামের পূত্র মোঃ তরিকুল ইসলাম শিমুল (৩০), কাপাসডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার পূত্র মোঃ এসকেন্দার শেখ (৩৮), দলদাহ গ্রামের মৃত হাতেম আলীর পুত্র মাহাতাব মোড়ল (৬৫) ও সন্তোষপুর গ্রামের আঃ মজিদ শেখের পূত্র মোঃ আব্দুল্লাহ শেখ (৩৭)।
মামলার এজাহারে বাদী সাইফুল ইসলাম উল্লেখ করেন, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯ টায় তার রেজিষ্ট্রেশনকৃত ঢাকা মেট্রো জ-১১-১১০৬ নম্বর এর দাড়িয়ে থাকা অবস্থায় ছিল। ওই সময় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বাসটিতে অগ্নি সংযোগ করে। এতে তার ৩ লক্ষ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ